গণনার (Pakistan Election 2024) কয়েকঘন্টা কেটে গেলেও সেই ট্রেন্ডই ধরে রেখেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পিটিআই সমর্থিত নির্দলরা ১৩৬টি আসনে এগিয়ে রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।আর এরপরেই কার্যত ষড়যন্ত্রের আশঙ্কা সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী (Imran Khan)।
একাধিক মামলায় জেল বন্দি তিনি। বন্দি অবস্থাতেই পাকিস্তানের নির্বাচনে অংশ নেয় ইমরানের দল। মানুষের রায় (Pakistan Election 2024) সামনে আসতে শুরু করেছে। তাতে স্পষ্ট যে ইমরান খানের দল পাকিস্তান বিধানসভায় বড় ভূমিকা নিতে চলেছে। আর এরপরেই খেলা ঘুরে যেতে পারে বলে আশঙ্কা করছে তেহরিক-ই-ইনসাফ।ইমরানের বার্তা জানিয়ে কর্মীদেরর সতর্ক থাকার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় স্ক্রিন বন্ধ করে দেওয়া হচ্ছে। নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় শেষ ফলাফল না আসা পর্যন্ত রিটার্নিং অফিস কর্মীরা যাতে না ছাড়ে সেই বার্তাও পিটিআইয়ের তরফে দেওয়া হয়েছে।
তবে পাকিস্তানের মসনদে যে ইমরানই ফিরছেন। তা দাবি করে টুইট করেছেন ব্যারিস্টার সৈয়দ আকি জাফর। তিনি লিখছেন, মানুষে রায়ে তাঁরাই জিতছেন। পাকিস্তানে আগামী সরকার পিটিআই গড়বে।

Comments
Post a Comment