Skip to main content

Posts

Showing posts from February, 2024

থুতনিতে বন্দুক ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে খুলি উড়ে গেল তরুণীর

  নানা রকম কায়দায় এখন সেলফি তুলতে দেখা যায় মানুষদের। এ জন্য ঘটে নানা দুর্ঘটনাও। অনেক সময় সেলফি তুলতে গিয়ে মানুষের মৃত্যুর খবরও আসে।  এবার এলো থুতনিতে গুলিভর্তি বন্দুক ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে খুলি উড়ে গেল এক গৃহবধূর। নাম তার রাধিকা গুপ্তা। ভারতের উত্তর প্রদেশের হারদুই অঞ্চলের বাসিন্দা নিহত তরুণী। সেলফি তোলার সময় ওই তরুণীর হাত ছিল বন্দুকের ট্রিগারে। আর সেখানে চাপ লেগেই গুলিতে তার ঘাড় মাথা-মগজ উড়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ২৬ বয়সী ওই গৃহবধূ তার শ্বশুরের বন্দুক দিয়ে সেলফি তুলতে যান। আর দুর্ঘটনাবশত সেই বন্দুকেই তার মৃত্যু হয়। প্রতিবেদনে বলা হয়, একহাতে মোবাইল ক্যামেরা অন্যহাতে বন্দুকের ট্রিগার ছিল তার। এই সময় অসতর্কতাবশত ট্রিগারে আঙ্গুলের চাপ লাগায় গুলি বেরিয়ে যায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে বের হওয়া গুলি তার গলা ও ঘাড় ছিদ্র করে বেরিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাধিকার শ্বশুর রাজেশ গুপ্তা জানান, তার ছেলে আকাশ গুপ্তার সঙ্গে রাধিকার বিয়ে হয় চলতি বছরের মে মাসে। শহরে তাদের ছোটো গহনার দোকান আছে। পঞ্চায়ে...

এবারে বই মেলায় তিশার ভালোবাসা বইটি ঘিরে ঠিক কি ঘটেছিল?

  এবারের অমর একুশে বইমেলায় যে কয়েকটি বই  নিয়ে আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে, সেগুলোরই একটি হচ্ছে 'তিশার ভালোবাসা'। বইটির লেখক খন্দকার মুশতাক আহমেদ, যিনি তার চেয়ে অনেক কম বয়সী এক তরুণীকে বিয়ের কারণে বাংলাদেশের সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বইমেলা প্রাঙ্গণ থেকে তড়িঘড়ি করে বের হয়ে যেতে দেখা যাচ্ছে খন্দকার মুশতাক আহমেদ ও তার স্ত্রী সিনথিয়া ইসলাম তিশাকে। তাদের ঠিক পেছনেই একদল যুবককে "ভুয়া, ভুয়া" স্লোগান দিয়ে তিশা-মুশতাক দম্পতির দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। ভিডিওতে এই দম্পতি নিয়ে বেশ কিছু তির্যক মন্তব্য ছুড়তেও দেখা গেছে তাদের। ঘটনার পর থেকেই পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানান আলোচনা-সমালোচনা করছেন। ঘটনার পক্ষে যারা অবস্থান নিয়েছেন তাদের যুক্তি হচ্ছে, তিশা-মুশতাক দম্পতি 'অসম বিয়ে'কে উৎসাহিত করছেন। অন্যদিকে, ঘটনার বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিরা বলছেন, যুবকরা যেভাবে ওই দম্পতির ওপর চড়াও হয়েছেন, সেটি স্পষ্টতই ব্যক্তি এবং মত প্রকাশের স্বাধীনতার উপর...

জাবিতে অছাত্রদের হল থেকে বের করাসহ ৫ দাবিতে মশাল মিছিল

সুত্রঃ  নিউজ বাংলা। উপাচার্য অধ্যাপক ড. নূরুল লম বলেন, ‘আমি এখনো পুরোপুরি সফল হতে পারিনি, তবে আমি চেষ্টা করছি৷ আমার জানামতে, কোনো হলে এখন আর গণরুম নেই৷ যারা অছাত্র তাদেরকে বের করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলে আসন দেওয়া হয়েছে৷ আমরা আপ্রাণ চেষ্টা করছি অছাত্রদের বের করার। আশাকরি আগামী এক-দুদিনের মধ্যে সকল অছাত্র বিতাড়িত করা হবে।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অছাত্রদের হল থেকে বের করাসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সংগঠন ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি মশাল মিছিল বের হয়৷ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা ও নতুন প্রশাসনিক ভবন ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়৷ সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা৷ তাদের অন্যান্য দাবি হলো-বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সংঘটিত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ও সহায়তাকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও প্রাধ্যক্ষ সাব্বির আলমের পদত্যাগ, যৌন নিপীড়নে অভিযুক্ত পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষক মাহ...

পাকিস্তানে জোট সরকার গঠনের তাগিদ সেনাপ্রধান জেনারেল মুনিরের।

  এম খান:  পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির ন্যাশনাল অ্যাসেম্বলির(জাতীয় পরিষদ) নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নি কোনও দল। প্রধান রাজনৈতিক দলগুলো এখন সরকার গঠনে বিভিন্ন দলের সমর্থন ও জোট গঠনে তৎপর। ডন জানায়, শনিবার দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ‘ পাকিস্তানের বৈচিত্র্যময় রাজনীতি ও বহুত্ববাদ সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ সরকারের মাধ্যমে জাতীয় স্বার্থ প্রতিফলিত হওয়া উচিত।’ আইএসপিআরের মাধ্যমে দেওয়া বিবৃতিতে জেনারেল মুনির আরও বলেন, ‘নির্বাচন জয়-পরাজয়ের শূন্য-সমষ্টি নয় বরং গণরায় নির্ধারণের একটি মহড়া। রাজনৈতিক নেতৃত্ব ও তাদের কর্মীদের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের শাসন ও সেবা করার প্রচেষ্টাকে একত্রিত করা উচিত, যা গণতন্ত্রকে কার্যকরী ও উদ্দেশ্যমূলক করার একমাত্র উপায় হতে পারে।’ তিনি বলেন, ‘নির্বাচন ও গণতন্ত্র পাকিস্তানের জনগণের সেবা করার উপায়।’ জেনারেল আসিম মুনির সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য পাকিস্তানি জাতি, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন (ইসিপি), রাজনৈতিক দল ও বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘ভোটাধিকার প্রয়োগে পাকিস্তানের জনগণের অবাধ ও বাধ...

স্মৃতিশক্তি নিয়ে বিপাকে বাইডেন, রেগে বললেন ‘আমার স্মৃতি ঠিক আছে’

   অতি গোপনীয় নথি রক্ষণাবেক্ষণ নিয়ে তদন্তের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যেখানে তার স্মৃতিশক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে নিজেকে স্বাভাবিক দাবি করে তদন্তের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মি. বাইডেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক এক সংবাদ সম্মেলন ডেকে তিনি বলেন, “আমার স্মৃতিশক্তি ঠিক আছে।” মি. বাইডেনের বিরুদ্ধে একটি অভিযোগ তোলা হয়েছিল যেখানে বলা হয়েছে যে, তিনি তার ছেলে কবে মারা গেছে তা মনে করতে পারছিলেন না। এর উত্তরে মি. বাইডেন বলেন, “তিনি কীভাবে এই প্রশ্ন তোলার সাহস পান?” স্পেশাল কাউন্সেল রবার্ট হার অতি গোপনীয় নথি রক্ষণাবেক্ষণের বিষয়ে মি. বাইডেনের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।কিন্তু তার তদন্ত প্রতিবেদনে বেশ কিছু কঠোর সমালোচনা রয়েছে যেখানে বলা হয়েছে যে প্রেসিডেন্টের স্মৃতিশক্তিতে “উল্লেখজনক সীমাবদ্ধতা” রয়েছে। এতে বলা হয়েছে, প্রেসিডেন্টের বিরুদ্ধে নথিগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার অভিযোগ আনাটা মুশকিল কারণ, “বিচারের সময় মি. বাইডেন বিচারকের সামনে নিজেকে একজন সহানুভূতিশীল, সদালাপী এবং দুর্বল স্মৃতিশক্তি সম্পন্ন বয়স্ক মানুষ হিসেব...

Pakistan Election 2024: জেলবন্দি ইমরানের হাতেই থাকছে পাকিস্তানের মসনদ? স্পষ্ট হবে রাতের মধ্যেই

Pakistan Election 2024:  পাকিস্তানে জয়ের পথে ইমরান খানের দল! বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই আজ বৃহস্পতিবার সে দেশে সাধারণ নির্বাচন হয়। বিকেল পাঁচটার পর থেকে শুরু হয়েছে ভোট কাউন্টিং। গননা শুরু হতেই জেলবন্দি ইমরান খানের দল এগোতে শুরু করে। গণনার (Pakistan Election 2024) কয়েকঘন্টা কেটে গেলেও সেই ট্রেন্ডই ধরে রেখেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পিটিআই সমর্থিত নির্দলরা ১৩৬টি আসনে এগিয়ে রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।আর এরপরেই কার্যত ষড়যন্ত্রের আশঙ্কা সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী (Imran Khan)। একাধিক মামলায় জেল বন্দি তিনি। বন্দি অবস্থাতেই পাকিস্তানের নির্বাচনে অংশ নেয় ইমরানের দল। মানুষের রায় (Pakistan Election 2024) সামনে আসতে শুরু করেছে। তাতে স্পষ্ট যে ইমরান খানের দল পাকিস্তান বিধানসভায় বড় ভূমিকা নিতে চলেছে। আর এরপরেই খেলা ঘুরে যেতে পারে বলে আশঙ্কা করছে তেহরিক-ই-ইনসাফ। ইমরানের বার্তা জানিয়ে কর্মীদেরর সতর্ক থাকার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় স্ক্রিন বন্ধ করে দেওয়া হচ্ছে। নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় শেষ ফলাফল না আসা পর্যন্ত রিটার্নিং অফিস...

মৃত্যুশয্যায় যে ৫ টি আক্ষেপ মানুষকে বেশি কাঁদায়

  মানুষের জীবনটা খুব বেশি বড় নয়। আর তাই এই ছোট্ট জীবন পার করে দিয়ে পৃথিবী থেকে চলে যাওয়ার সময়টা এসে পড়লেই অত্যন্ত সফল কিংবা একেবারেই ব্যর্থ- প্রতিটি মানুষের মনেই জেগে ওঠে কিছু অপ্রাপ্তির কথা। কিছু না পাওয়ার কষ্ট। কিছু না করতে পারার অনুশোচনা। এই অনুশোচনার ক্ষেত্রগুলো প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই আলাদা আলাদা হলেও, অনেক সময় সেটা মিলে যায় একে অন্যের সাথে। কি মনে হয় আপনার? মৃত্যুর আগে কোন অনুশোচনাটা সবচাইতে বেশি সংখ্যাক মানুষ করে থাকে? আসুন জেনে নিই মৃত্যুর আগে মানুষের সবচাইতে বেশি করা অনুশোচনাগুলোর ভেতরে প্রথম পাঁচটির কথা। ১. যদি নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারতাম! এ অনুশোচনাটি কেবল এক কিংবা দুজনের নয়। পৃথিবীর কোটি কোটি মানুষের মৃত্যুর সময়কার অনুশোচনা থাকে এটি। যখন তারা বুঝতে পারে যে জীবন শেষের পথে আর পেছনে ফিরে স্পষ্টভাবে দেখতে পায় যে ঠিক কত কত স্বপ্ন পূরণ করা হয়নি জীবনে। নিজেদের সিদ্ধান্তের কারণেই নিজেদের স্বপ্নকে বেশিরভাগ মানুষই অর্ধেকটার বেশিই ছেড়ে দিয়ে বসে ( দি গার্ডিয়ান )। আর সেটা বুঝতেও পারেনা যতদিন না নিজের শরীর তাকে ধাক্কা দেয় আর বোঝায় যে সময় আর খুব বেশি বাকি নেই। ২. যদি এতটা ক...

শবে মেরাজের তাৎপর্য, করণীয় ও বর্জনীয়

  লাইলাতুল মেরাজ। ইসলামের ইতিহাসে এক অনন্য ঘটনা। নবীজি সা. সশরীরে ঊর্ধ্ব জগৎ গমন, সে রাত্রিতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়াসহ জান্নাত জাহান্নাম ভ্রমণ শবে মেরাজের গুরুত্ব ও মাহাত্ম্য বৃদ্ধি করে। এ ঘটনা সংঘটিত হয়েছিল নবুওয়তের ১১তম বছরের ২৭ রজবে। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বয়স ৫১ বছর। মেরাজ হয়েছিল সশরীরে জাগ্রত অবস্থায়। মেরাজের বিবরণ পবিত্র কোরআনের সুরা নাজমে ও সুরা ইসরায় বিবৃত হয়েছে। প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ বুখারি, মুসলিম ও আব দাউদসহ অন্যান্য গ্রন্থে মেরাজের বিষয়টি নির্ভরযোগ্য বিশুদ্ধ সূত্রে বিস্তারিত বর্ণিত হয়েছে। সে (জিবরাইল আ.) পাখাবিশিষ্ট, সে স্থিত হয়েছে দূর ঊর্ধ্বে। অতঃপর নিকটবর্তী হলো, পরে নির্দেশ করল। তারপর হলো দুই ধনুকের প্রান্তবর্তী বা আরও নিকট। পুনরায় তিনি ওহি করলেন তার বান্দার প্রতি যা তিনি ওহি করেছেন। ভুল করেনি অন্তর যা দেখেছে। তোমরা কি সন্দেহ করছ তাকে, যা তিনি দেখেছেন সে বিষয়ে।    আর অবশ্যই দেখেছেন তিনি তাকে দ্বিতীয় অবতরণ স্থলে; সিদরাতুল মুনতাহার কাছে; তার নিকটেই জান্নাতুল মাওয়া। যখন ঢেকে গেল সিদরা যা ঢেকেছে; না দৃষ্টিভ্রম হয়েছে আর না তিনি বি...

চিকিৎসক মহিলার চোখ থেকে বের করছেন ২৩টি কন্ট্যাক্ট লেন্স, ভাইরাল অস্ত্রোপচারের ভিডিও

  চিকিৎসক মহিলার চোখ থেকে বের করছেন ২৩টি কন্ট্যাক্ট লেন্স, ভাইরাল অস্ত্রোপচারের ভিডিও By  Tamalika Chakraborty Published: Friday, October 14, 2022, 13:57 [IST] বেশ কিছুদিন ধরে চোখের সমস্যা হচ্ছিল। বার বার মনে হচ্ছিল চোখে কিছু আটকে গিয়েছে। চোখের যন্ত্রণাও হচ্ছিল। উপায় না দেখে চিকিৎসকের পরামর্শ। পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকের চক্ষু চরক গাছ। তিনি পরীক্ষা করে দেখেন, চোখে একাধিক কন্ট্যাক্ট লেন্স রয়েছে। অস্ত্রোপচারের পর দেখা যায় ওই মহিলার চোখে ২৩টি কন্ট্যাক্টস লেন্স ছিল। কী রয়েছে ভিডিওটিতে ১৩ সেপ্টেম্বর চক্ষু চিকিৎসক একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। তারপরেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। ভিডিটিতে দেখা গিয়েছে চিকিৎসক চোখের ভিতর থেকে কোনও এক মহিলার কন্ট্যাক্ট লেন্স বের করছেন। ভিডিওটিতে মহিলার চোখ থেকে অনেক কনট্যাক্ট লেন্স বের করতে দেখতে পাওয়া যায়। পরে গুনে দেখা যায় ওই মহিলার চোখ থেকে ২৩টি কন্ট্যাক্ট লেন্স পাওয়া গিয়েছে। ঘটনাটি কী ঘটেছিল চক্ষু বিশেষজ্ঞ ক্যাটেরিনা কুর্টিভা জানিয়েছেন, এক মহিলা তাঁর কাছে এসেছিলেন চিকিৎসার জন্য। ওই মহিলার ২৩দিন রাতে চোখ থেকে কন্ট্যাক্ট ল...